জামালপুরে গণমাধ্যমদের নিয়ে দুইদিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয় নিয়ে জামালপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় কিংডম অব দ্য নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় ইউএনএফপিএ ও একশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) সহযোগিতায় উন্নয়ন সংঘের চাইল্ড সিটি প্রশিক্ষণ হলরুমে এই কর্মশালা উদ্বোধন করা হয়।
জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন্নাহার এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোসহ সামাজিক অসংগতি দূর করা, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন এবং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণে সহ বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় একশন এইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপি অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী, বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দকার,ইউএনএফপি টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ন্যাশনাল কমিউনিকেশন অফিসার আফরা নাওমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জামালপুর জেলার পাঁচটি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ত্রিশজন গণমাধ্যম কর্মী এতে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *