কেএমপি’তে মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি মাসে নির্দেশিত সময়ে প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব রিপন চন্দ্র সরকার।

মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার বলেন, কেএমপি একটি মেট্রোপলিটন পুলিশ ইউনিট হিসেবে প্যারেড, পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও উন্নত মান বজায় রাখতে হবে। নিয়মিত মাস্টার প্যারেড আয়োজনের মাধ্যমে সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্যারেডে অংশগ্রহণকারী সকল সদস্যের আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করে তিনি কেএমপির সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী মাস্টার প্যারেড আরও সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় কেএমপি বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা এবং দুপুর ০১.০০ ঘটিকায় লাউঞ্জ-২ তে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

কল্যাণ সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।

এরপর অবসরে যাওয়া সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদসহ আরো ৯ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় জুলাই ও আগস্ট/২০২৬ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার ৩৭ জন পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন।

অত:পর দুপুর ০১.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *