ঢাকার দোহার উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার নিকড়া উত্তরপাড়া এলাকায় প্রবাসী শেখ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
শেখ ইমরানের স্ত্রী রানী আক্তার জানান, রাত দুইটার দিকে বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাত। পরে প্রধান গেইট খুলে ৬-৭ জনের একটি ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে তার ছেলের হাত পা বেধে সাবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি স্বর্ণের কানের দুল, একটি মোবাইল ও ঘরে থাকা এক লাখ টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিকড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে আমরা সকালেই পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখানো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *