লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক মোট ২৩৪ বোতল মাদকদ্রব্য ফেনসেডিল ০৩ জন মাদক কারবারি গ্রেফতার।
মশিউর রহমান ঃ
অদ্য ০১/০২/২০২৫ ইং তারিখ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়
১। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের, খাতাপাড়া মৌজাস্থ দৌলা ফিলিং ষ্টেশন সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে একটি নীল ও হলুদ রংয়ের পিকআপ চেক করে আসামী মোঃ রোকন উদ্দিন ও আসামী মোঃ শাহিন’দ্বয়কে ১৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।এবং
২। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক কালীগঞ্জ থানাধীন মালগাড়া মৌজাস্থ মাদকব্যবসায়ী মোঃ নুরুল আমিন বাদশা ওরফে বাদশা মেম্বার এর বসত বাড়ী পশ্চিম পাশে থাকা তামাক ক্ষেত হতে মোঃ শরিফুল ইসলামকে ১০৪ (একশত চার) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
