আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনায় আমির এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ

৪০ দিনের কর্মসূচির প্রথম দিনে বটিয়াঘাটা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মিছিল, পথসভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ:

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড মোড় থেকে মিছিলটি শুরু হয়। গল্লামারী হয়ে জিরো পয়েন্ট চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন সংসদ সদস্য আমির এজাজ খান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৪০ দিনের কর্মসূচির প্রথম দিনে আয়োজিত এ সমাবেশে আমির এজাজ খান আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ৩৯ দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পালাক্রমে রাজপথে সক্রিয় থাকার অনুরোধ করেন।

বক্তব্যে তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের প্রতিনিধিদের যাচাই করা হবে। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খন্দকার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কামরুল ইসলাম শিপার ও ওয়াহিদুজ্জামান ওয়াহেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মোমেন লিটন, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আছাবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন, যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, সদস্যসচিব বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার সোনিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি এবং ছাত্রনেতা আব্দুল জব্বার ও বায়েজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *