নড়াইল ডিবি কর্তৃক ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১

মশিউর রহমান ঃ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ খাইরুল কাজী(৩৬) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ খাইরুল কাজী(৩৬) নড়াইল জেলার সদর থানাধীন সম্ভুডাঙ্গা গ্রামের মৃত মোছাদ্দের কাজীর ছেলে। অদ্য ০১ ফেব্রুয়ারি’২৫ সন্ধ্যা ১৯:২৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামস্হ ঝিকরা ফুলশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) টিটু আলী, এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ খাইরুল কাজী(৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *