ভোট বিহীন আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের রাজবাড়ী সক্রিয়
রাজবাড়ী জেলা প্রতিনিধি
নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনে সক্রিয়ভাবে মাঠে রয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন
নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ আসনে সক্রিয়ভাবে মাঠে রয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন। নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাননীয় জাতীয় সংসদ সদস্য হারুন- অর- রশিদ। তিনি বলেন আমরা সব সময় মাঠে আছি নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোন ষড়যন্ত্র মোকাবেলার সহযোগিতা করছি আইনশৃঙ্খলা বাহিনীকে। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ চাঁদ আলী খান , সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু , উপজেলা বিএনপি’র কোষাধাক্ষ রুহুল আমিন মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া সহ ছাত্রদল যুবদল বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভা যাত্রায় অংশগ্রহণ করেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শক্ত ভাবে অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সকাল থেকেই রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে গান্দিমারা দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ বলেন- দিন- রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি, যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজাসহ পাংশা -কালুখালীর বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

