পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের নেতৃত্বে পরিবর্তন, সভাপতি আলমগীর—সম্পাদক পদে আবারও হাবিব
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শেষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুর রব হাওলাদার এবং অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইলিয়াস হাওলাদার।নির্বাচন শেষে বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম এবং পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান নবনির্বাচিত সভাপতি মো. আলমগীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় সংগঠনের উপস্থিত সদস্যরাও নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান।সংগঠন সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে সভা আহ্বানের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হবে।

