ইসলামপুর ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল।

জানাগেছে,৭ অক্টোবর ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ভোরবেলা জনশূন্যতার সুযোগ নিয়ে সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে এবং তার ভিডিও ফেসবুকে প্রকাশ করে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই হঠাৎ মিছিলের প্রতিবাদে বিকালে ইসলামপুর পৌর শহরে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা জুবায়ের উদয় এতে বক্তব্য রাখেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগকর্মী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *