বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে কঠোর অবস্থানে পল্লী বিদ্যুৎ, বটিয়াঘাটায় মোবাইল কোর্ট মাধ্যমে বিচ্ছিন্ন হলো একাধিক সংযোগ

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধের নির্দেশনা, অন্যথায় সংযোগ বিচ্ছিন্নের সতর্কবার্তা করলেন বটিয়াঘাটা এ্যাসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী।

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বকেয়া বিল আদায়ে কঠোর অবস্থান নিয়েছে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি। এরই ধারাবাহিকতায় খুলনার বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কয়েকটি বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি বকেয়া থাকা অন্যান্য গ্রাহকদের সতর্ক করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এ কার্যক্রমে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী মোবাইল কোর্ট মাধ্যমে সহযোগিতা করেন। এ সময় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে বকেয়া বিল আদায় এবং গ্রাহকদের সচেতন করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

সংশ্লিষ্টদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের দায়িত্বশীল করা, বকেয়া বিলের পরিমাণ কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল রাখা।

এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিল পরিশোধের দায়িত্বও যথাসময়ে পালন করতে হবে। মাসের পর মাস বিল বকেয়া রাখলে একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হতে পারে।

জনস্বার্থে সচেতনতামূলক বার্তা: বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সেবা। তাই বিদ্যুৎ ব্যবহারের পর নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা প্রত্যেক গ্রাহকের দায়িত্ব। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে বকেয়া বিল দ্রুত পরিশোধ করুন। নিজের বিদ্যুৎ সংযোগ সচল রাখুন, বিদ্যুৎ বিভাগের নিয়ম মেনে চলুন এবং একটি সুশৃঙ্খল বিদ্যুৎ ব্যবস্থাপনা গড়ে তুলতে সহযোগিতা করুন।

মনে রাখবেন—সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করুন, সংযোগ বিচ্ছিন্নের ঝুঁকি এড়িয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *