বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি চাঁদপুর শাখা ব্যবস্থাপক মীর মোহাম্মদ ফজলে রাব্বি বিদায় সংবর্ধনা

মোঃ খোরশেদ আলম চাঁদপুর (সংবাদদাতা): বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয় চাঁদপুর শাখার ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর মোহাম্মদ ফজলে রাব্বির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানির আঞ্চলিক কার্যালয়ে এক অনাড়ম্বন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিএম (রেভিনিউ) রবীন্দ্রনাথ সুর। বক্তব্য রাখেন কোম্পানির আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ( প্রকৌশলী) মোঃ ইকবাল হোসেন ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, মমিনুল হক,। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখাটির তালিকা ভুক্ত ঠিকাদার মোঃ গিয়াস উদ্দিন, মোঃ মান্নান, মোঃ খোরশেদ আলম, কাজী আজমল প্রমুখ।

এ সময় কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মিজানুর রহমান, রেভিনিউ অফিসার রাফি, লোকমান হাবিব, সুমন ,রবি , মোয়াজ্জেম, নজরুল ইসলাম, রাজিব, রাসেল, ও ঠিকাদার মোঃ ফেরদৌস, মোঃ নুর হোসেন, মোঃ আল আমিন গাজী, খোকন, গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকৌশলী মীর মোহাম্মদ ফজলে রাব্বী ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি কোম্পানির চাঁদপুর আঞ্চলিক শাখায় যোগদান করেন। যোগদানের পর থেকেই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া বিল আদায় ও বিতরণ লাইনের সংস্কার করেন। বর্তমানে তাঁকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিক্রয় শাখা উপজেলা-১ কুমিল্লায় পদায়ন করা হয়েছে। এদিকে কোম্পানির চাঁদপুর আঞ্চলিক শাখায় ব্যবস্থাপক (বিক্রয়) হিসেবে প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন যোগদান করবেন। এর আগে তিনি কোম্পানির কুমিল্লা শাখার টেস্টিং এন্ড ক্যালিব্রেশন শাখায় কর্মরত ছিলেন।

ক্যাপশন: বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর মোহাম্মদ ফজলে রাব্বিকে বিদায় সংবর্ধনা কেস্ট প্রদান করছেন কোম্পানির কর্মকর্তা ও ঠিকাদারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *