ডিসি হুরে জান্নাত, বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে তেঁতুলতলা সুপার কুইন নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সিএ হারুন, সিও আব্দুস সামাদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ রাসেল, জলমা চক্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃধুল কুমার রায়, সাংবাদিক ইমরান হোসেন, গাজী তরিকুল, মনিরুল ইসলাম, শুভ রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তেঁতুলতলা সুপার কুইন নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশও অত্যন্ত জরুরি। পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে।

তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে প্রয়োজন নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারী ফুটবলারদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে সাইকেল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *