বটিয়াঘাটায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, খুলনা জেলা ডিবি পুলিশ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বটিয়াঘাটা থানাধীন ১ নম্বর জলমা ইউনিয়নের মল্লিকের মোড় এলাকায় আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে শহিদুল ইসলামকে আটক করা হয়। তিনি খুলনার লবণচরা থানাধীন সাচিবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযানে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি লাল রঙের HUNK-150cc মোটরসাইকেল (খুলনা মেট্রো-ল-১১-৩৩০৬) জব্দ করে পুলিশ। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে বটিয়াঘাটা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *