ঘুষের অভিযোগে সিংগাইরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) কামরুল ইসলামকে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।
জানা গেছে, বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নারী-পুরুষ নায়েব কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। অভিযোগকারীরা দাবি করেন, ঘুষ ছাড়া ভূমি অফিসে বিভিন্ন সেবা পাওয়া কঠিন। এ সময় তারা অভিযোগের পক্ষে বিভিন্ন ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণও বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন।
অভিযোগগুলো যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে নায়েব কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। তবে অভিযোগের বিষয়ে পরবর্তী প্রশাসনিক তদন্তে বিস্তারিত তথ্য ও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
পরিদর্শনকালে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘুষ ও অনিয়মের অভিযোগে মাঠপর্যায়ের একজন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপ

