চাঁদপুর জেলা পুলিশের বহরে যুক্ত হলো নতুন যানবাহন
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে ক্রয় করা নতুন কয়েকটি যানবাহন জেলা পুলিশের বহরে যুক্ত হয়েছে।
রবিবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে এসব যানবাহন বিতরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। নতুন সংযোজিত যানবাহনের মধ্যে রয়েছে দুইটি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নতুন এসব যানবাহন মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, টহল কার্যক্রম এবং জরুরি পুলিশি সেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

