বটিয়াঘাটা খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
প্রতি পাঁচ বছেরের ন্যায় এবারও শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ-২০২৬। বিশ্বকাপ ইমেজকে সামনে রেখে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়ন এর “খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজ” মাঠে শুক্রবার (২৬ জুন ২০২৬) তারিখ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি খুলনা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান এর অর্থয়নে, এম ডি খায়রুল ইসলাম খান জনির পরিচালনায় এবং আমির এজাজ খান এর একমাত্র পুত্র আমির এরিয়ান খান (উইস) এর উদ্যোগে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শোয়েভ শাত-ঈল ইভান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়দার আলী সাবেক সভাপতি ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপি, সঞ্চালনা করেন সিহাব উদ্দিন মোড়ল সাবেক সিনিয়র সভাপতি ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপি, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি সহ আরো অনেকে।
আয়োজকরা জানান, খেলাটিকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই প্রীতি ম্যাচে দর্শকদের জন্য একটি উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করছেন বলে তারা জানান।খেলায় আর্জেন্টিনা দলকে ২/১ গোলে ব্রাজিল দল পরাজিত করেন। এসময়ে বিজয়ীদের হতে কাপ তুলে দেন আমির এরিয়ান খান উইস ও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) শোয়েব শাত-্ঈল-ইভান।

