ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে

মশিউর রহমান ঃ
বুধবার (২০ মে) ভোরে উপজেলার সামান্তা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মহেশপুরের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি সন্দেহভাজন পিকআপকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাবের পাতা স্পিড ব্রেকারে গাড়িটির দুটি চাকা পাংচার হয়ে যায়।
​এরপরও চালক গাড়িটি নিয়ে প্রায় দুই-তিন কিলোমিটার দূরে গিয়ে রাস্তার পাশের একটি ডোবায় তিনটি বস্তা ফেলার চেষ্টা করে। র‍্যাবের টহল দল কাছাকাছি পৌঁছালে মাদক কারবারিরা পিকআপ ও বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই বস্তা থেকে ৪১৯ বোতল ফেনসিডিল, ৩৯৯ বোতল স্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *