জামালপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার পুত্র।

পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শাহীন মিয়া পরিবারের জন্য কিছু লিচু ক্রয় করে বাড়ীতে নিয়ে আসে। লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *