খুলনাা বটিয়াঘাটা রাইঙ্গেমারী এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রখালী উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে আজিজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার অনুমান সন্ধ্যা ৬ টার দিকে। নিহত ব্যক্তি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার (বিজয়পুর বকুলতলা) গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের এর পুত্র।

শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা ৩/৪ টি মটরসাইকেল জোগে রাইঙ্গেমারী কার্তিক মেম্বারের বাড়ির কাছাকাছি তন্ময়ের প্লটের মধ্যে আজিজুল ইসলাম কে কুপিয়ে হত্যা করে। এসময় পাশের বাড়ির লোকজন লাসটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে। বটিয়াঘাটা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে এসে লাসটির পরিচয় সনাক্ত করে। এবিষয় বটিয়াঘাটা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, “আমরা ৯৯৯ কল পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি এবং তার পরিচয় সনাক্ত করি। তার নাম আজিজুল ইসলাম, বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায়।তবে মৃত এই ব্যাক্তির নামে চুরি, ছিনতাই, ডাকাতি সহ ৭/৮ টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
তবে ঘটনাস্থল হতে কোনো গুলির খোসা ও ম্যাগাজিন উদ্ধার হয়নি বলে পুলিশ জানায়। নিহত ব্যক্তির শরীরে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার পূর্ব থেকেই উরুর নিচ হতে একটি পা বিচ্ছিন্ন ছিল বলে জানা যায়।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার ক্লু উদঘাটনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। “তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ হত্যার বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী সীমা আক্তার একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং-৪।
বর্তমানে সারা দেশে ব্যাপকভাবে দূর্নীতি খুনের প্রবণতা বেড়েছে। তারমধ্যে খুলনা বটিয়াঘাটাতে অনেক বেশি নিহতের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা অবনতী ঘটেছে। বটিয়াঘাটা তে প্রায়ই চুরি, ডাকাতি, মাদক, অনলাইন ব্যবসা, খুন রাহাজানি বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *