খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব কর্তৃক কেএমপি পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে একটি সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের পক্ষ থেকে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরবর্তীতে Came for Unprivileged Child (CUC) স্কুলের সুবিধাবঞ্চিত ক্ষুদে শিক্ষার্থীরা পুলিশ কমিশনার মহোদয়েকে আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের আয়োজন করে। শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ সারিবদ্ধতা, সালাম এবং কৃতজ্ঞতা অনুষ্ঠানটিকে আরও মানবিক ও আবেগঘন করে তোলে।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ ক্লাবের বিভিন্ন পদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

