উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টর: ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেরপুর জেলার নকলা উপজেলায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশী জনকে নিয়ে “রেজিলিয়েন্স,এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রোভমেন্ট(RELI) প্রজেক্ট” এর আওতায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার ” স” কর্মশালার আয়োজন করা হয় ।
১১ ডিসেম্বর নকলা উপজেলার পল্লী উন্নয়ন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই কর্মশালার শুভ উদ্বোধন করেন, নকলা উপজেলার নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর আলম সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সি এফ সারিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ গোলাম মোস্তফা জেলা ব্যবস্থাপক (এস ডি এফ) শেরপুর, রেজাউল মোকার রাবিন জেলা কর্মকর্তা স্বাস্থ্য ও পুষ্টি, মোহাম্মদ মাহমুদুর রহমান জেলা কর্মকর্তা হিসাব ও প্রশাসন।
উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রিপন চন্দ্র গোপ,
উপজেলা কর্মকর্তা (এস পি এস পি) নকলা, ফিট সুপারভাইজার ( এস পি এস পি) নকলা, ক্লাস্টার কর্মকর্তা( আর ই এল আই) গৌড়দার নকলা। তাছাড়া স্থানীয় সাংবাদিক বৃন্দগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *