সাতক্ষীরায় বই উৎসব শুরু, জেলার ৩ লাখ ৮৩ হাজার ৩৯০ শিক্ষার্থীর হাতে ৩৫ লাখ ৯৪ হাজার বই

সাতক্ষীরা প্রতিনিধি: সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল সাতক্ষীরার শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এরপর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের যোগ দেন তারা। এ সময় জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ তিন হাজার এবং মাধ্যমিক ও মাদ্রাসার এক লাখ ৮০ হাজার ৪২৮ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় প্রায় ৩৫ লাখ ৯৪ হাজার নতুন বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *