পাবনার কোলাদি সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত২

IMG_0324
এম মনিরুজ্জামান সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সদর উপজেলার সুজানগর-পাবনা সড়কের কোলাদি নামক স্থানের মঙ্গলবার বিকেলে সড়ক দূর্ঘটনায় এক জন মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২জন মহিলা। ঘটনা স্থলে গিয়ে জানা যায় বালু বাহি ট্রাক ব্যাটারী চালিত ভ্যানগাড়ী কে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের হাসান প্রাং এর স্ত্রী সমেজান বেওয়া (৭৫)। এ ঘটনায় আহত হয় আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের শাহিন প্রাং এর মেয়ে শিখা খাতুন ও সদর থানার ভাড়ারা ইউনিয়নের অরেঙ্গাবাজ গ্রামের আনছার আলীর স্ত্রী মাজেদা খাতুন (৪৫)। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল লাইনের বালুবাহী ট্রাক যাত্রীবাহী ব্যাটারী চালিত ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনা স্থলে একজন নিহত ও দুইজন আহত হয়েছে । পুলিশ নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এলাকাবাসী গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *