আবারও বেড়েছে সোনার দাম

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বছরের প্রথম দিনই ভরিতে ১ হাজার ৫১৬ টাকা দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আগামীকাল বুধবার (২ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৪৮ হাজার ৯৮৮ টাকা।বছরের প্রথম দিন মঙ্গলবার এই সোনা বিক্রি হয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ৭০ টাকা দরে। অর্থাৎ ভরিপ্রতি ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৪৭২ টাকায়।এর আগে গত ৬ আগস্ট সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন সোনার দাম প্রতি গ্রামে কমেছিল ১০০ টাকা। ৫ মাস আগে অর্থাৎ ৫ আগস্ট এই সোনা বিক্রি হয়েছে প্রতি গ্রাম ৪ হাজার ১৭০ টাকা গ্রাম দরে।
বাজুস সভাপতি গঙ্গা চরণ মালাকার জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৬৫৬ টাকা দামে। প্রতি ভরি ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৬৪০ টাকা। সনাতন পদ্ধতির সোনা আগের দামেই অর্থাৎ প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকা। আর ২১ ক্যারেট রূপা বিক্রি হবে ১ হাজার ৪৯ টাকায়।উল্লেখ্য, সবশেষ গত ২৩ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়নোর ঘোষণা দেয়া হয়েছিল। তখন বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকায়। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ২৯১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকার। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা। তবে দাম বাড়ানোর ঘোষণার ৬ ঘণ্টা পরই ক্রেতাদের অনুরোধে বড়দিন ও ইংরেজি নববর্ষ সামনে রেখে তখন সিদ্ধান্ত পরিবর্তন করেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *