ইসলামপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্র্রহণ অনুষ্ঠিত

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর,গাইবান্ধা,চরগোয়ালীনি ও চরপুটিমারী এ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৫জুন রবিবার বিকালে ইসলামপুর উপজেলা পরিষদ দরবার কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২,ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। অনুষ্ঠানে প্রথম পর্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। পরে সংরক্ষিত মহিলা আসনসহ সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
