বটিয়াঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মুরগির ফার্মে চুরি, প্রাণনাশের হুমকির অভিযোগ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল খানের মুরগির ফার্ম থেকে ইঞ্জিনের অংশবিশেষ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ফার্মের তত্ত্বাবধায়ক সাংবাদিক শাহিন বিশ্বাসের অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি ফার্ম থেকে ইঞ্জিনের অংশ খুলে নিয়ে যান। পরে বটিয়াঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের পেছনের একটি ভাঙাড়ির দোকান থেকে মালামালসহ হেলাল সরদারকে আটক করে ও হেলার সরদার স্বীকার করেন (যা ভিডিও ফুটেজ আছে) এবং তিনি উদ্ধার করা অংশ ভ্যানে করে ফার্মে নিয়ে যান। তবে পরবর্তীতে তামীম গাজী, হেলাল সরদার ও সাহেদ গাজী তাঁর কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে যান এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, এর আগে কোরবানির ঈদের পর বটিয়াঘাটা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সাংবাদিক সেখ রাসেলের বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই চিরঞ্জিত। এ পর্যন্ত তার কোন রহস্য বা চোর দের খুজে বের করতে ব্যর্থ হয়েছে বটিয়াঘাটা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তামীম গাজী, হেলাল সরদার ও সাহেদ গাজীদের বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং হুমকির অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বটিয়াঘাটা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *