“স্বনির্ভর ধামসোনা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামকে” এলাকাবাসী ও বিশিষ্টজনের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

DSCF4101
মামুন, স্টাফ রিপোর্টার : গত ৪ জুন শেষ ধাপের ইউপি নির্বাচনে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউপি’তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এলাকাবাসী ও এলাকার বিশিষ্টজনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন ভাই, কৃষকলীগের আব্দুর রাজ্জাক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব ফজল মন্ডল। এছাড়াও ধামসোনার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুক হোসেন এবং ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাদিম হোসেন নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকার জনসাধারণ আনন্দ উল্লাসে মেতে ওঠে। এসময় তিনি এলাকার উন্নয়নের ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *