পাবনা ফরিদপুরে প:প: ডাক্তার নেই
ফরিদপুর প্রতিনিধি ঃ দীর্ঘদিন ধরে ফরিদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে স্থায়ী ডাক্তার না থাকায় পুরুষ ও মহিলা বন্ধাকরণ কার্যক্রম দারুন ভাবে ব্যহত হচ্ছে। সংশ্লিষ্ঠ অফিস সুত্রে জানা গেছে, এ উপজেলায় পরিবার পরিকল্পনা স্থায়ী ডাক্তার না থাকায় পাবনা জেলা থেকে ডাক্তার এনে পরিবার পরিকল্পনা বন্ধ্যাকরণের কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা এ সত্যতা স্বীকার করে বলেছেন, স্থায়ী ডাক্তার না থাকায় প্রতি মাসে দুই থেকে তিনটি ক্যাম্পের মাধ্যমে মহিলা পুরুষ বন্ধ্যাকরণের কার্যক্রম চালানো হচ্ছে। তবে স্থায়ী ডাক্তার থাকলে আমাদের অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি। পরিবার পরিকল্পনা বিষয়ক বন্ধ্যাকরণের ক্ষেত্রে পাবনা থেকে ডাক্তার এসে এর কাজ করায় সংশ্লিষ্ঠ কার্যক্রম দারুন ভাবে বিঘিœত হচ্ছে। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।
