ভোলাহাটে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা যুবলীগের আয়োজনে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ৭টায় তাদের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, সোয়া ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, ৯টায় কোরআনখানী, বিরতীর পর বেলা ৩টায় কেক কেটে বিতরণ, সাড়ে ৩টায় শপথ পাঠ অনুষ্ঠান, বিকেল ৪টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও আলোচনা সভা শেষে দোয়া।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিকেলে তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আমিনুল হক। যুবলীগের সভাপতি প্রভাষক রাব্বুল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পিয়ার জাহান, কৃষকলীগের আহবায়ক এএইচএম কামাল বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক খেতাউর রহমান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক-মিনু, বাবু, টানু, পিয়ার, কারিম, মিজানুর, আব্দুস সামাদ ও জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ, সিনি:সহসভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মাহলত আশরাফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোসফিকুর রহমান টনি ও সাধারণ সম্পাদক সালৈাউদ্দিন আহমেদ প্রমূখ।
