বাগেরহাটে চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলায় এক জনের ফাঁসির আদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শরণখোলায় মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় চাঞ্চল্যকর ফরিদা বেগম হত্যা মামলায় রুহুল হাওলাদার (৩৮) নামের একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ জাকারিয়া হোসেন জনাকীর্ন আদালতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী রুহুল হাওলাদার (৩৮) শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের রুস্তুম হাওলাদারের মেয়ের সাথে একই এলাকার ইসমাইল হাওলাদারের পুত্র রুহুল হাওলাদার তার ছোট ভাইয়ের সাথে বিবাহের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং জমি জমা নিয়া পূর্ব থেকে বিরোধের কারনে ২০১২ সালের ২ মে দুপুর ১২টার সময় বসত ঘরে ঢুকে তার স্ত্রী ফরিদা বেগমকে একা পেয়ে রুহুল হাওলাদার ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসি ঘাতক রুহুল হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শরণখোলা থানায় ফরিদা বেগমের বোন মোসাঃ আলেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। শরণখালা থানার এসআই রেফাতুল ইসলাম তদন্ত শেষে ২০১২ সালের ৮ আগাষ্ট আদালতে অভিযোপত্র দাখিল করেন।
আদালতের বিঞ্জ বিচারক মামলায় গৃহীত দীর্ঘ সাক্ষীর জবানবন্দী,জেরা ও যুক্তি-তর্ক বিশ্লেষণ পূর্বক অভিযুক্ত আসামীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *