ভারতে পাচারের ৪ বছর পর বেনাপোল দিয়ে ২ যুবতী দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি:পাচার কারীদের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪ বছর আগে ভারতে পাচার হয়ে যাওয়া ২ বাংলাদেশী যুবতী সেল্টার হোমের বন্দীদশা থেকে মুক্ত হয়ে সোমবার রাতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত এসেছে, বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) আসলাম খান জানান,দেশে আসা যুবতী শ্উিলি খাতুন (১৮)বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় বাসিন্দা ও সনিতা দাস(২১)এর বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানার বাসিন্দা।এরা পাচারকারীদের মিথ্যা আশ্বাসে বেশি টাকা রোজগারের আশায় ভারতে পাচার হয়ে যায়।ভারতে পাচারের পর এরা পুলিশের হাতে আটক হয়।
পরবর্তীতে ভারতীয় মানবধিকার সংগঠন নিলুয়া যুবতীদের উদ্ধার করে তাদের শেল্টার হোমে রাখে।দেশে ফেরত পাঠানো জন্য ভারতীয় মানবধিকার সংগঠন এবং বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগের প্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব যুবতীরা বাংলাদেশে ফেরত এসেছে। ভারতের হাওড়া সেল্টার হোমে ৪ বছর মেয়াদে এ যুবতীরা অবস্থান করেছে। ফেরত আসা ২ যুবতীদের নিয়ে বেনাপোল পোর্ট থানায় রিপোট করার পর যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *