প্রশাসন ও রাজনীতিবিদদের সম্মানে সান্তাহার প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

PIC-07.07.15আদমদীঘি প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার প্রেস ক্লাবের উদ্যোগে প্রশাসন ও রাজনীতিবিদদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন, সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল, সান্তাহার পৌর সভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোর্শেদ, পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা ফিরোজ মো: কামরুল হাসান, কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবে সাধারন সম্পাদক ও জনকন্ঠের সাংবাদিক হারেজ্জুজামান হারেজ, প্রথম আলোর সাংবাদিক খায়রুল ইসলাম, করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, আজকালের খবরের সাংবাদিক আলম খান, সমকালের সাংবাদিক রায়হানুল ইসলাম রতন, দৈনিক ভোরের পাতা/ দৈনিক বগুড়ার সাংবাদিক সাগর খান, দৈনিক ইনকিলাবের সাংবাদিক মনসুর আলী, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক তোফায়েল হোসেন লিটন, বাংলাদেশ সময়ের সাংবাদিক মমতাজুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, নুর সালাম, আপ্রকাশির নির্বাহী পরিচালক এস এম জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটু প্রমূখ। আলোচনা শেষে ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *