আত্রাইয়ে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম
রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)সংবাদদাত:নওগাঁর আত্রাইয়ে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম।পবিত্র রমজান মাসে এ দুটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হারে।উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এ দুটি পণ্যে কিনতে গিয়ে হিমশিম হয়ে পড়ছে ক্রেতারা।সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় রমজানের সুযোগ কাজে লাগিয়ে বিক্রেতারা খুচরা মূল্যে বাড়িয়ে দিয়েছে।গতকাল উপজেলার সাহেবগঞ্জ কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে,রমজানের আগে যে বেগুনের কেজি প্রতি দাম ছিল ২৪-২৮টাকা । বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪০-৪৫টাকায়।আগে যে কাঁচা মরিচের প্রতি কেজি দাম ছিল ৫০-৬০টাকা ।বর্তমানে তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫-১০০টাকা দরে।এদিকে পেঁয়াজ, রসুন ,আলু , পটল, ঝিঙে পেঁপেসহ অন্যান্য সবজির মূল্যে অনেকটা স্বাভাবিক থাকলেও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেগুনও কাাঁচা মরিচ।উপজেলার সাহেবগঞ্জ কাঁচা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, বর্তমানে অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরো ওজানান, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির অন্যতম কারণ ।বাজার মণিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
