কাহালুতে মুক্তিযোদ্ধা হোসেন আলীর নামে সড়কের নামকরণ

s,,07.07(1)কাহালু(বগুড়া)প্রতিনিধি: যুদ্ধকালীন কমান্ডার কাহালুর বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলীর নামে কাহালু-পাঁচপীর সড়কের নামকরণ করে গত মঙ্গলবার দুপুরে কাহালু প্রেসক্লাব এর সামনে ছবি সম্বলিত নাম ফলক উম্মোচন করা হয়।কাহালু পৌরসভার অর্থায়নে উক্ত ফলক উম্মোচন করেন কাহালু পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজিবর রহমান, কাহালু বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক,প্রাক্তণ শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী কবিরাজ,পৌর কাউন্সিলর গোলাম রব্বানী সরদার, জামিল উদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম,আল্লামের তাকিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মন্ডল, পৌর প্রকৌশলী এখলাস হোসেন,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মুন্টু,প্রফুল্ল চন্দ্র সরকার পিসি,ফলক নির্মাণ ঠিকাদার মাহবুবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *