সুন্দরগঞ্জে ২.৩২ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

Photos-02-07-07-15মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): সুন্দরগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্রে সরকারি খাস জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সহায়তায় নিয়োজিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও তৌহিদুর রহমান। জানা গেছে, সরকারি ভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য নির্ধারিত স্থানসহ বাজারে অবস্থিত ২ একর ৩২ শতক খাস জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে কমপ্লেক্স ভবন নির্মাণ করা সম্ভব হবে না বিধায় সরকারি আদেশে স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটনের সার্বিক তত্ত্বাবধানে ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক তদন্ত জিন্নাত আলী, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। উল্লেখ্য, কমপক্ষে ৫০ বছর থেকে এ খাস জমির উপর স্থাপনা নির্মাণ করে ব্যবসা বাণিজ্য ছাড়াও বসবাস করে আসছিল লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *