ইসলামপুরে দূর্নীতি বিরোধী দিবস পালিত

islampur-duprok-pic-12-12
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০১৬ উৎযাপিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে সোমবার সততা সংঘ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে র‌্যালী,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরে র‌্যালিটি শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে মহাসড়কে মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম,এহসানুল মামুন,বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজলুল করিম সেলিম,ইসলামপুর এমএসামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আবদুল নাছের চৌধুরী চার্লেস, ইসলামপুর জেজেকেএম গাল্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী,ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুর রহমান। এছাড়া মানবন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী মন্ডল,সদস্য আলহাজ্ব গোলাম মোস্তফা প্রধান, সদস্য জেসমিন আক্তার ও সদস্য মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওসমান হারুনীসহ স্থানীয় সাংবাদিক সুধি ও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *