ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, প্রতিদিনের মত শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনের অস্থায়ী ফলের দোকান খুলছিলেন তিনি। দোকান খোলার সময় তিনি সেখানে ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার এস আই সুশান্ত কর্মকার বলেন, ককটেল সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *