ঝিনাইদহে মহাসড়কের শিশু হত্যা, শনাক্ত হলেও ধরাছোয়ার বাইরে অভিযুক্ত রায়হান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে শহরের তামান্না পার্ক এলাকায় বখাটে এক যুবকের বেপরোয়ারা মোটরসাইকেল চালানোয় প্রাণ গেলো রিক্তা খাতুন নামের ২০ মাস বয়সী এক শিশুর। এই ঘটনায় অভিযুক্ত বখাটে রায়হান ও তার স্ত্রী জ্যোতি শনাক্ত হলেও তারা রয়েছে ধরাছোয়ার বাইরে।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের তামান্না পার্ক এলাকায় চরমুরারীদহ গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের স্ত্রী তার ২০ মাস বয়সী কণ্যা শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলো। সেসময় শৈলকুপার দুধসর গ্রামের রানা জোয়ার্দ্দারের ছেলে রায়হান তার স্ত্রী জ্যোতি খাতুনকে নিয়ে মোটর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গল্প করতে করতে শহরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেলে রেফার্ড করা হয়। ঝিনাইদহ থেকে ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় শিশুটি। বেপরোয়া গতি ও মোটর সাইকেলে গল্প করার কারণে শিশুটি নিহতের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করলেও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে তারা।
নিহতের পিতা প্রবাসী রেজাউল ইসলাম বলেন, আমার ছোট্ট শিশুটিকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে হত্যা করার পরও এখন আটক হয়নি বখাটে রায়হান। আমি আমার শিশু হত্যার বিচার চাই।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *