কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জাবেদ হোসেন:কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ মোঃ হাবিবুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার হাবিবুর রহমান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র‌্যাব-১১ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *