ফুলপুরে গাঁজা ও ইয়াবাসহ পিচ্চি শাহিন গ্রেফতার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে এলাকায় তিনি পিচ্চি শাহিন নামে পরিচিত। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৩ মে মধ্যরাতে একটি অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। ফুলপুর থানার অসি ফিরোজ হোসেন জানান গ্রেফতারকৃত পিচ্চি শাহিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলাদতে সোপর্দ করা হয়।

