পিরোজপুরের নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে ‘রুচি আইসক্রিম’ কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কারখানায় তৈরি অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডব্লিউ বাজারসংলগ্ন ওই কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) ওই এলাকার আছমত আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।অভিযানকালে কারখানাটিতে আইসক্রিম উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদন না থাকার বিষয়টি সামনে আসে। এ অপরাধে কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বরিশালের পরিদর্শক তাহসিন আলম উপস্থিত ছিলেন। নেছারাবাদ থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে

