দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ভ্যানচালক গণপিটুনি শেষে পুলিশ হেফাজতে

​এস এম শামীম দিঘলিয়া খুলনা থেকে।

খুলনার দিঘলিয়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৫৮) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি আম বাগানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারেক দুপুরে ওই শিশুকে ফুসলিয়ে গোয়ালপাড়া এলাকার একটি নির্জন আম বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত ভ্যানচালককে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল বারেককে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, শিশুটি উপজেলার সেনহাটি ৮নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক উদ্ধার ও জিজ্ঞাসাবাদ শেষে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে নিরাপদ হেফাজতে পৌঁছে দেওয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর পুরো দিঘলিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ভ্যানচালকের দৃষ্টান্তমূলক এবং দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *