শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রতিযোগিতা: বারিধারা ফায়ার স্টেশন পরিদর্শন

মোঃ জাবেদ হোসেনঃফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর সদয় নির্দেশনা অনুযায়ী শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচনের লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর বারিধারা ফায়ার স্টেশন পরিদর্শন করেন ঢাকা জোন-২-এর জোন কমান্ডার জনাব মোঃ তানহারুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শন কার্যক্রমে বারিধারা ফায়ার স্টেশনের সার্বিক কার্যক্রম, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে প্রস্তুতি, ফায়ার ফাইটিং সরঞ্জামের সংরক্ষণ ও ব্যবহার, জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং স্টেশনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়।
শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রতিযোগিতার অংশ হিসেবে নির্ধারিত বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে স্টেশনের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে ফায়ার স্টেশনগুলোর সক্ষমতা, প্রস্তুতি ও সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরিদর্শনকালে ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন কার্যক্রমের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *