নওগাঁ জেলার সাপাহারে গভীর রাতে মাদক বিরোধী অভিযানে দুইজন সহ ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

মশিউর রহমান ঃ
অদ্য ২০ -০৫-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা রাত তিন টার দিকে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সাপাহার থানাধীন সরলী গ্রামের জনৈক ছানা উল্লার বাড়ির সামনেই অদুরে রাস্তার উপর দুইজন ব্যাক্তি মাদক বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটানা স্থলে যায়।

গভীর রাতে দুইজন ব্যাক্তির অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে না পাড়ায় সন্দেহের সৃষ্টি হয়। তখন আসামি জাব্বার (১৯) পিতা খায়রুল গ্রাম আদাতলা থানা সাপাহার জেলা নওগাঁ এর হেফাযত হতে শপিং ব্যাগের ভিতর থাকা ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আসামি জাব্বারের সহায়তাকারী মো: ছানাউল্লা(৪৫) পিতা আ: রশিদ গ্রাম তিলোনি থানা সাপাহার জেলা নওগাঁ কেও গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *