মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ৷
নিজস্ব প্রতিবেদক- মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ৷
গত ৩ মে ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের অনুষ্ঠান কভারেজ শেষে বাড়ী ফেরার পথে ফরাজিকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মটরসাইকেল দূর্ঘটনায় পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় ৷ বর্তমানে তিনি চিকিৎসাদিন রয়েছে৷
সাংবাদিক জাকির হোসেন বাদশা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ৷
তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, আইপি টেলিভিশন নিউজ ২১ ও স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় কর্মরত আছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করে সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ঐদিন আমি ফরাজিকান্দী মাদ্রাসার বার্ষীক ওরশ শরিফের নিউজ কভারেজ শেষ করে সহকর্মী সাংবাদিক মো: তুহিন ফয়েজের মটরসাইকেল যোগে বাড়ীতে ফিরার সময় হঠাৎ করে এক বয়স্ক মহিলা গাড়িটির সামনে আসলে তাকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে মটরসাইকেলের ব্র্যাক চেপে দরলে গাড়ীটি আমার পায়ের উপর পরেযায় ৷
এতে আমার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি৷ আমার সাথে থাকা আমার সহকর্মী বন্ধুরা আমাকে উদ্ধার করে ছেংগারচর বাজারস্ত বারিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আমি বাড়ীতে ফিরে আসি৷ আমি সহকর্মী সকল বন্ধুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রাথনা করছি এবং আমার দুর্ঘটনার কথা শুনে যে সকল সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী আমার খোঁজখবর নিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷

