কুখ্যাত মাদক কারবারী রুবেলসহ এক নারী সহযোগী গ্রেফতার, মোটরসাইকেল ও ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার
মশিউর রহমান ঃ
অদ্য ১৭/০৫/২০২৬ খ্রি. সকাল ১১:৫০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ১৩টি মাদক মামলা এবং রহিমা আক্তার (রুবেলের স্ত্রী) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: ১। মোঃ রুবেল, পিতা- মইন উদ্দিন, ২। মোছাঃ রহিমা আক্তার, স্বামী- মোঃ রুবেল
উভয় সাং- রাজাপুর (পূর্ব পাড়া, মিন্টু চৌধুরীর বাড়ীর সাথে) থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

