ফুলপুরে অটোরিকশা চালক মোখছেদ আলী ঢাকা থেকে নিখোঁজ

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামনাফপুর নয়াপাড়া গ্রামের মোখছেদ আলী(৪৮) নামের এক অটোরিকশা চালক নিখোঁজ হয়েছেন। তিনি শ্যামলা বর্ণের হালকা পাতলা গড়ন এবং তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো আকাশী রংয়ের ফুলশার্ট। তার ব্যবহৃত মোবাইল নাম্বার ছিলো ০১৮৫৯৩১০৮৫৮। পারিবারিক সূত্রে জানা যায় গত ১৭ই এপ্রিল রাতে ঢাকা অটোরিকশায় রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসেন। পরে আবার যাত্রি নিয়ে ঢাকার অন্য একটি এলাকার দিকে রওনা হয়। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মোখছেদ আলী, পিতা মৃত তোতা মিয়া এবং মাতার নাম মৃত জামিনা খাতুন। তার স্থায়ী ঠিকানা গ্রাম রামভদ্রপুর নয়াপড়া, পোঃ রামনাথপুর, উপজেলাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ। বর্তমানে তিনি ভাগিচার টেগ পশ্চিম রানপুরা ঢাকা ১২১৭ এলাকায় বসবাস করতেন। এই ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্দ্যেগ ও উৎকন্ঠ বিরাজ করছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে তার ভাতিজা আশিক আহমেদ, মোবাইলঃ ০১৭২২৮৬১২১৪ এই নম্বরে কল করার জন্য অনুরোধ করা হইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *