শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পাবনা জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু। শনিবার সকালে তিনি রাজধানীর জিয়া উদ্যানে দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।
পুষ্পস্তবক অর্পণকালে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাজ্জাদুর রহমান, পাবনা পলিটেকনিকের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক তারেকুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *