নড়াইলে নবাগত ডিসির সঙ্গে গনমাধ্যম কর্মীদের মতবিনিময়

DC-02কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ হেলাল মাহমুদ শরীফের সঙ্গে নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমববার (০৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কক্ষে সাংবাদিক ইউনিিিটর নেতা ও সদস্যরা মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এস এম নাজিম উদ্দিন, টিএনও মোঃ মোকতার হোসেন , এনডিসি মামুন ভূইয়া, নির্বহী ম্যাজিট্রেট আজিম উদ্দীন, নির্বহী ম্যাজিট্রেট আয়েশা জান্নাত ,নড়াইল,জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি অশোক কুন্ডু , সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, দপ্তর সম্পাদক বি এম শাহাজাহান, মিলন বিশ্বাস প্রমুখ। এর আগে সাংবাদিক ইউনিটির থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন নড়াইলের বিভিন্ন উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা একান্ত দরকার। তিনি সাংবাদিক ইউনিটির নেতা ও সদস্যদের ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *