ভোলাহাটে যৌন হয়রানির দায়ে ব্যবসায়ীর সাজা


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে যৌন হয়রানির দায়ে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জানা গেছে, স্কাউডের কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দল বেঁধে উপজেলার মোহবুল্লাহ কলেজ গেট দিয়ে যাওয়া ১৩ বছর বয়সের ৭ম শ্রেনিতে পড়–য়া এক শিক্ষার্থীর সাথে যৌন হয়রানির ঘটনা ঘটে। এ শিক্ষার্থী রাস্তা দিয়ে যওয়ার সময় সাদিকুল ফানিচারের মালিক উপজেলার যাদুনগর গ্রামের মৃতঃ আব্দুল রাকিবের ছেলে সাদিকুল ইসলাম(৩৩) তাকে ডেকে দোকানের ভিতর নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে আব্দুল্লাহ আল মামুন তথ্য প্রমাণের ভিত্তিতে সাদিকুলকে ১ মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন। বিষয়টি এলাকায় ব্যপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্র বলছে সাদিকুল তার ফার্নিচারের ব্যবসার আড়ালে এর পূর্বেও অনেক আপত্তিকর ঘটনার সাথে যুক্ত ছিল বলে অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *